সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের প্রাণঢালা অভিনন্দন জানালেন কৃষকদল নেতা ফয়সাল সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিদ্যুৎ এর জন্মোৎসব পালিত ফতুল্লাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সন্ত্রাসী হামলায় আহত তাইজুলকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা হাজী মুজিবুর রহমান: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ডা. মজিবুর রহমান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ ১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু

১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ 🪪

বাঙালির ঐতিহ্য ও শেকড়ের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে এবং বিশেষ করে ১৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। পুরোনো বছরের সকল জরাজীর্ণতা, ব্যর্থতা আর মলিনতাকে ধুয়ে-মুছে নতুন সূর্যে আলোকিত হোক আমাদের সবার জীবন। নববর্ষের এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জবাসীর সুখ, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”

হীরা সরদার তাঁর বার্তায় আরও বলেন, “১৩নং ওয়ার্ড আমার পরিবার। এই ওয়ার্ডের প্রতিটি মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা। আমরা যেন সব বিভেদ ভুলে সুন্দর ও বাসযোগ্য এক সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি।”

জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, “নতুন বছর বয়ে আনুক মানুষের গণতান্ত্রিক অধিকারের বিজয়। প্রতিটি ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে যাক। মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য এবং নতুন বছরেও আমরা জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

সবশেষে তিনি ১৩নং ওয়ার্ডের আপামর জনসাধারণ ও দেশবাসীকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102