সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ পক্ষকে জরিমানা ​সোনারগাঁয়ের সজল সিন্ডিকেটের হাতে চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া স্বর্ণের পাহাড় রূপগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন এএইচএম সালাউদ্দিন বিকেএমইএ চাইলে ২৪ ঘণ্টায় পাওনা শোধ সম্ভব: নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে অ্যাড. ইসমাইল সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি পরিদর্শন করলেন ডিসি: পর্যটন বিকাশের ঘোষণা নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন

নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪২ 🪪

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘নবীন বরণ, কোর্স সমাপনী সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেন এবং নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সাংস্কৃতিক চর্চা মানুষের মন ও মননকে বিকশিত করে। জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সনদপ্রাপ্তদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সংগঠক এবং সংস্কৃতি অনুরাগী সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেন।

সনদ বিতরণ ও নবীন বরণ শেষে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102