সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ পক্ষকে জরিমানা ​সোনারগাঁয়ের সজল সিন্ডিকেটের হাতে চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া স্বর্ণের পাহাড় রূপগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন এএইচএম সালাউদ্দিন বিকেএমইএ চাইলে ২৪ ঘণ্টায় পাওনা শোধ সম্ভব: নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে অ্যাড. ইসমাইল সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি পরিদর্শন করলেন ডিসি: পর্যটন বিকাশের ঘোষণা নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন

বিকেএমইএ চাইলে ২৪ ঘণ্টায় পাওনা শোধ সম্ভব: নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে অ্যাড. ইসমাইল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫ 🪪

ফতুল্লার কাঠের পুল এলাকার ‘মোতালেব মনোয়ারা গার্মেন্টস’-এর বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় আবারও রাজপথে নেমেছে শ্রমিকরা। রবিবার (৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্রমিকরা নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা আব্দুর রব রবিনের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক জোটের উপদেষ্টা এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “নারায়ণগঞ্জের বেশ কিছু গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে বর্তমানে তীব্র শ্রমিক অসন্তোষ বিরাজ করছে। অথচ বিকেএমইএ (BKMEA) যদি আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করে, তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই সাধারণ শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব। শ্রমিকদের পেটে ক্ষুধা রেখে শিল্প উন্নয়ন সম্ভব নয়।” তিনি অবিলম্বে মালিকপক্ষ ও বিকেএমইএকে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মামুন চৌধুরী এবং গার্মেন্টস টেইলর্স ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, শ্রমিক নেতা মো. আলী জনি, মো. জুয়েল ও মো. শরীফসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাসের পর মাস কাজ করেও বেতন না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। যদি দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তবে আগামীতে নারায়ণগঞ্জের রাজপথে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102