সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ পক্ষকে জরিমানা ​সোনারগাঁয়ের সজল সিন্ডিকেটের হাতে চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া স্বর্ণের পাহাড় রূপগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন এএইচএম সালাউদ্দিন বিকেএমইএ চাইলে ২৪ ঘণ্টায় পাওনা শোধ সম্ভব: নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে অ্যাড. ইসমাইল সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি পরিদর্শন করলেন ডিসি: পর্যটন বিকাশের ঘোষণা নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ “ইমামের চাকরি পুনর্বহালের দাবিতে ফতুল্লায় ‘প্রতিবাদী কণ্ঠস্বর’-এর আল্টিমেটাম” দেওভোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জান্নাত কনভেনশন হল-২’ উদ্বোধন

সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি পরিদর্শন করলেন ডিসি: পর্যটন বিকাশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৪ 🪪

নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণ এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল করার লক্ষ্যে সোনারগাঁওয়ে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের সমাধিসৌধ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তিনি ঐতিহাসিক এই স্থাপনাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সমাধিটির স্থাপত্যশৈলী এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক ঐতিহাসিক এই নিদর্শনটির যথাযথ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং দর্শনার্থীদের জন্য একটি উপযুক্ত ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। স্থাপনাটি যেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়, সে লক্ষ্যে যাচাই-বাছাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও প্রতিশ্রুতি দেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। এই ঐতিহ্য সংরক্ষণে জেলা প্রশাসন অত্যন্ত সক্রিয়। সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের সমাধিসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলোকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবো।”

পরিদর্শনকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সিফাত উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102