শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৬৫ পুলিশের বিশাল অভিযান: স্ত্রী হত্যাকারী ও ডাকাতসহ গ্রেফতার ৪ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ফতুল্লায় ১৩ বছরের কিশোর লামিম ৩দিন ধরে নিখোঁজ নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বন্দরে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের: গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ পঞ্চবটিতে ঘুর্ণিঝড়ে বিশাল আকৃতি বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট: অল্পের জন্য রক্ষা পেল মানুষের জীবন  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’ নারায়ণগঞ্জ সহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু

পঞ্চবটিতে ঘুর্ণিঝড়ে বিশাল আকৃতি বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট: অল্পের জন্য রক্ষা পেল মানুষের জীবন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৮ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুর্ণিঝড়ে সরকারী জায়গার উপরে স্থাপিত বিশাল আকৃতির বিজ্ঞাপন বিলবোর্ড ভেঙে নিচে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটনা ঘটেছে। তবে এ দূর্ঘনায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি দোকানপাট ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। বিলবোর্ডটি ভেঙ্গে যাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিলবোর্ডটি ভেঙে গিয়ে বিদ্যুৎ এর তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ফুটপাতে থাকা  কয়েকটি দোকান মালিক সহ পথচারী। 
বুধবার (১ এপ্রিল) রাতে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এসএস প্লাজার সামনে ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে।
এদিকে দূর্ঘটনায় সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন।
এদিকে অভিযোগ রয়েছে সরকারি জায়গায় পঞ্চবটি এসএস প্লাজার মালিকপক্ষ জনগণের চলাচলের রাস্তায় ঢাকার কনকর্ড টাওয়ারের কাছে মাসিক ভাড়ার চুক্তিতে বিশাল আকৃতি বিজ্ঞাপন বিলবোর্ড স্থাপন করার জন্য ব্যবস্থা করে দেয়। কোম্পানি থেকে মার্কেট মালিক মাসিক ভাড়া হিসেবে ৩০/৪০ হাজার টাকা ভাড়া নিতো। কিন্তু স্টীলের বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ হলেও বিলবোর্ড মালিক কনকর্ড টাওয়ার তা ব্যবস্থা নেয় নাই। যার কারনে ঘুর্ণিঝড়ে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনার জন্য মার্কেট মালিক ও কনকর্ড টাওয়ার মালিককে দায়ী করেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘুর্ণিঝড়ে পঞ্চবটিতে অবস্থিত এসএস প্লাজার সামনে সরকারি জায়গার উপরে স্থাপিত বিশাল আকৃতি বিজ্ঞাপন বিলবোর্ডটি ভেঙ্গে নিচে পড়ে যায়। এসময় বিদ্যুৎ এর তার ছিড়ে ফুটপাতে থাকা দোকানের উপরে পড়ে যায়। কয়েকটি দোকানপাট ভেঙে ব্যাপক ক্ষতিসাধিত হয়। তবে ফুটপাতে থাকা ফলের দোকান গুলো এবং বৃষ্টিতে দোকানে আশ্রয় নেয়া লোকজন রক্ষা পেয়েছে।
কনকর্ড টাওয়ার মালিক পক্ষের ইমরানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিলবোর্ডটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে আনা হবে। তবে মার্কেট মালিককে কত টাকা ভাড়া দেয়া হয় তা বলা হলেও পত্রিকায় না লিখতে অনুরোধ করেন।
পঞ্চবটির এসএস প্লাজার মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কেউ মুখ খুলতে রাজি হয়নি।
বিসিক ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, স্টীলের বিলবোর্ডটি নিচের অংশের জোড়ায় দূর্বল থাকায় ঘুর্ণিঝড়ে ভেঙে যায়। বিলবোর্ড মালিকপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে বৈদ্যুতিক তার থাকায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আর দ্রুত সময়ের মধ্যে বিলবোর্ডটি সরিয়ে নিতে বলা হয়েছে। আর ঘটনার খোজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102