শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৬৫ পুলিশের বিশাল অভিযান: স্ত্রী হত্যাকারী ও ডাকাতসহ গ্রেফতার ৪ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ফতুল্লায় ১৩ বছরের কিশোর লামিম ৩দিন ধরে নিখোঁজ নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বন্দরে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের: গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ পঞ্চবটিতে ঘুর্ণিঝড়ে বিশাল আকৃতি বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট: অল্পের জন্য রক্ষা পেল মানুষের জীবন  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’ নারায়ণগঞ্জ সহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ওমর ফারুক (৩০), বিজয় (২১), মোঃ রিপন (৩৮), মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সিদ্ধিরগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।”

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102