সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সনাতন ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর উদ্বোধন উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার ও মিলনমেলা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ, নৃশংস হত্যার প্রতিবাদে মহিলা পরিষদ’র না’গঞ্জে মানববন্ধন সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- মাওলানা আবদুল জব্বার  সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১২ 🪪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২১নং ওয়ার্ডে দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সংকট নিরসনে পাইপলাইন সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। আজ ৮ মার্চ, রোববার সকাল থেকে ত্রিবেণী ব্রিজের নিচ থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সংস্কার কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তিনি এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব আবুল কাউসার আশার সুচারু নির্দেশনায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সরাসরি তদারকিতে এই কাজ পরিচালিত হচ্ছে। সংস্কার কজের তদারকি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ,১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর,হাজী আলমগীর হোসেন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ,সুমন ঢালীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভোগা ২১নং ওয়ার্ডসহ আশেপাশের এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাংসদ ও তাদের সহযোগীদের সেবামূলক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বন্দরের সর্বস্তরের জনসাধারণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102