শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল: রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের মিলনমেলা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি

ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০২ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে মুসলিমনগর এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান ইব্রাহীম ওই এলাকার মৃত আবুল বাশারের ছেলে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আদনান ইব্রাহীম দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন এবং মাদকের কারণে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা শেষে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছিল। গত রাতে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। ভোরে পরিবারের লোকজন তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, “খবর পেয়ে আমরা ভোরে নিহতের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরিবারের দাবি অনুযায়ী, তিনি মাদকাসক্ত ছিলেন এবং সম্প্রতি চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102