বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান

নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৯ 🪪

নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে টানবাজারস্থ পদ্মা সিটি প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রোজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। এই ধৈর্যের শক্তি নিয়ে আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রসঙ্গে প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। নাগরিকদেরও কিছু দায়িত্ব রয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। রাস্তাঘাটের শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি সুন্দর ও আধুনিক শহর উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলাইমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও আবুল কাউসার আশা।

এছাড়াও মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102