শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রমজানে শ্রমজীবী মানুষের মাঝে সাবেক কাউন্সিলর শকুর উদ্যোগে  উন্নত মানের খাবার বিতরণ শ্রমিক সেলিম হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভী জনদুর্ভোগ কমাতে ১৪ নং ওয়ার্ডের নির্মাণকাজ পরিদর্শন করলেন নাসিক প্রশাসক এড.সাখাওয়াত  ইসলামী রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকতো না- মইনুদ্দিন আহমাদ ‘জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে’- মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে ড্রেন নির্মাণ নিয়ে বিরোধ: রশীদ মেম্বারের নেতৃত্বে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৪ ত্রয়োদশ জাতীয় সংসদ: সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জে আলোচনায় বিভা হাসান গোগনগরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: দুই প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে সাবেক প্যানেল মেয়র বিভার ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ডের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিএনপি – মাওলানা আবদুল জব্বার 

‘জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে’- মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ 🪪
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭
ফেব্রুয়ারি) বেলা ৩টায় চাষাঢ়াস্থ ফেডারেশনের কার্যালয়ে এই কর্মশালা সম্পন্ন হয়।
​কর্মশালায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা আশা করেছিলাম নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের অন্তত নিয়মনীতির মধ্যে থাকা উচিত। বাংলাদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে; জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করলে তাদের জন্য ভবিষ্যতে খারাপ অবস্থা বিরাজ করবে।”
​তিনি আরও বলেন, “বেকারত্ব দূর করে মানুষের হাতে কাজ দিতে না পারলে মাদক ও সামাজিক অবক্ষয় আমাদের গ্রাস করবে। কোরআনের কর্মী হিসেবে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামের বিজয় আনতে আমাদের সচেষ্ট হতে হবে। আসন্ন রমজানের প্রশিক্ষণ নিয়ে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ কর্মীদের ব্যক্তিগত আমল সংশোধনের ওপর জোর দেন। তিনি বলেন নামাজ কায়েমের পাশাপাশি নিয়মিত জাকাত আদায় করতে হবে।রমজানে প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করতে হবে।নিজে ভালো না হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়; তাই আল্লাহর নিষেধ করা সকল কাজ পরিহার করতে হবে।
​প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, “এবারের নির্বাচনে মানুষ ঘরে ঘরে জামায়াতে ইসলামীকে চিনেছে। ক্ষমতা হঠাৎ করে পেলে তা পরিপক্ব হয় না, ধাপে ধাপে অর্জন করলেই তা টেকসই হয়। রমজানের শিক্ষা তথা তাকওয়া বা খোদাভীতি ছাড়া সমাজে মনুষ্যত্ব টিকে থাকা সম্ভব নয়।”
​নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলায়মান মুন্না-এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা ​এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমূখ।
​কর্মশালায় স্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিপুল সংখ্যক অগ্রসর কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায় এবং দাওয়াতি কাজ বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102