বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিকদের দুরবস্থা ঘোচাতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেব: নাসিকের নতুন প্রশাসক এড. সাখাওয়াত রমজান উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বন্দর ঘাটে জাকির খানের ‘ফ্রি ট্রলার সার্ভিস’ নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের শুভেচ্ছা বিনিময় কুরআনের আইন ছাড়া শান্তি সম্ভব নয়: মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা দুঃসময়ে রাজপথে একলা লড়াই, সুসময়ে এড. টিপুর মূল্যায়ন চায় তৃণমূল ফতুল্লার মুসলিমনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে আশ্বাস দিলেন ইউএনও মাহে রমজান আত্মশুদ্ধির মাস: মাওলানা আবদুল জব্বার সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আলোচনায় আল মুজাহিদ মল্লিক

নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিাগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনের সম্মেলন কক্ষে নাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান গোলাম মুহাম্মাদ সাদরিল। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং সাখাওয়াত হোসেন খান তার সার্বিক বিষয়ে খোজঁ খবর নেন।

উপস্থিত সাংবাদিকদের সাদরিল বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর দক্ষতা , সততা ও অভিজ্ঞ নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরও উন্নত , আধুনিক ও জনবান্ধব নগরীতে পরিণত হবে এই প্রত্যাশা রাখছি।

এর আগে সকাল সাড়ে ৯টায় নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরবৃন্দসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102