বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিকদের দুরবস্থা ঘোচাতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেব: নাসিকের নতুন প্রশাসক এড. সাখাওয়াত রমজান উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বন্দর ঘাটে জাকির খানের ‘ফ্রি ট্রলার সার্ভিস’ নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের শুভেচ্ছা বিনিময় কুরআনের আইন ছাড়া শান্তি সম্ভব নয়: মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা দুঃসময়ে রাজপথে একলা লড়াই, সুসময়ে এড. টিপুর মূল্যায়ন চায় তৃণমূল ফতুল্লার মুসলিমনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে আশ্বাস দিলেন ইউএনও মাহে রমজান আত্মশুদ্ধির মাস: মাওলানা আবদুল জব্বার সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আলোচনায় আল মুজাহিদ মল্লিক

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (নারায়ণগঞ্জ জেলা শাখা)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তারা তাকে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বের সার্বিক সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান।

এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নেতা কবির হোসেন, মনিরুজ্জামান, আলিনুর শরীফ শামীম, রব শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে তারা নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন ও সিটি করপোরেশনের সাথে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102