সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসুন আমরা আত্নসমালোচনা করি: আলমগীর গণি গণসংহতি আন্দোলন (জিএসএ) সিদ্ধিরগঞ্জ থানার ১০ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন ‘কাজ ছাড়া নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন মনে হয়’: সাবেক কাউন্সিলর শকুর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মহান ভাষা দিবসে শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শ্রদ্ধা নিবেদন মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি  বিকেএমইএ ও না.গঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে চাষাঢ়া শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর শ্রদ্ধাঞ্জলি মহান ভাষা দিবসে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা: ‘গণতন্ত্র রক্ষায় সবসময় রাজপথে থাকবো’ মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ-এর শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি

‘কাজ ছাড়া নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন মনে হয়’: সাবেক কাউন্সিলর শকুর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ 🪪

পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের বিত্তবানদের সহযোগিতায় কর্মহারা, দিনমজুর ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অসহায় মানুষদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অসচ্ছল মানুষদের হাতে রমজানের এই উপহার তুলে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, “আমি মানুষের জন্য কাজ ছাড়া থাকতে পারি না। কাজ ছাড়া আমার কাছে মনে হয় আমি যেন এই পৃথিবী থেকেই বিচ্ছিন্ন। সমাজের বিত্তবানদের সহযোগিতায় আজকে এই অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগছে। যতদিন বেঁচে আছি, সাধারণ মানুষের সুখে-দুঃখে এভাবেই পাশে থাকতে চাই।”

বিত্তবানদের আর্থিক সহায়তায় এবং শওকত হাশেম শকুর সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে একটি করে বড় খাদ্যসামগ্রীর প্যাকেজ তুলে দেওয়া হয়। পুরো রমজান মাস নিম্ন আয়ের মানুষরা যেন কিছুটা স্বস্তিতে পার করতে পারেন, সেই লক্ষ্যে প্যাকেজগুলো সাজানো হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল— ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, আড়াই কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি খেসারি ডাল, ১ কেজি ছোলার বুট, ১ কেজি চিনি, ১ কেজি রসুন এবং ১ কেজি আদা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পবিত্র রমজানের শুরুতে এমন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে চরম স্বস্তি প্রকাশ করেন কর্মহারা মানুষরা। তারা আয়োজক ও বিত্তবানদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমাজের সামর্থ্যবানদের সহায়তা নিয়ে এভাবেই আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন শওকত হাশেম শকু।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102