সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আমলাপাড়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদারের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলটি সঞ্চালনা করেন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।
মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এসময় মহান আল্লাহর দরবারে অ্যাডভোকেট আবুল কালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় অংশ নেওয়া এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জাগো দলের সাবেক প্রচার সম্পাদক ও মহানগর জিয়া স্মৃতি সংসদের বর্তমান সহ-সভাপতি নিজাম সিকদার, ১২নং ওয়ার্ড কৃষক দলের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন এবং কৃষক দলের সহ-সভাপতি সেলিম।
এছাড়া তানভীর সরদার, ইয়াসিন সরদার, কাইফ সরদার, আশাদ সিকদার বাবু, সায়েম সরদার, এশান সরদারসহ এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অপূর্ব, অরূপ, জাহিদ, নান্টু ঘটক, পিজন, হৃদয়, নিশি, বাবু, অপু, শিমুল, লাপ্পিসহ আমলাপাড়ার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।