শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল বিএনপির নিরঙ্কুশ জয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা মজিবুর রহমানের উদ্যোগে দোয়া  নারায়ণগঞ্জ-৫: আবুল কালামের ঐতিহাসিক জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে এড. আবুল কালামকে দুলাল হোসেনের অভিনন্দন না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়: আজহারুল ইসলাম মান্নানকে ফয়সালের অভিনন্দন  চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এড.আবুল কালামকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন ‘নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে’: নজরুল ইসলাম আজাদ রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫: আবুল কালামের ঐতিহাসিক জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ 🪪

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালাম বিপুল ভোটে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই ধারাবাহিক ও ঐতিহাসিক জয়ে উষ্ণ শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ রাজনীতিবিদ জিয়াউর রহমান জিয়া।

ফলাফল ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জিয়াউর রহমান জিয়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি এই বিজয়কে ‘জনগণের আস্থার প্রতিফলন’ হিসেবে আখ্যায়িত করেন।

শুভেচ্ছা বার্তায় জিয়াউর রহমান জিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করেছে, তারা পরীক্ষিত নেতৃত্বকেই ভালোবাসে। অ্যাডভোকেট আবুল কালাম কেবল একজন নেতা নন, তিনি এই জনপদের অভিভাবক। চতুর্থবারের মতো তার এই বিজয় প্রমাণ করে—তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন। এই বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, এই বিজয় গণতন্ত্রকামী জনতার বিজয়।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালামের হাত ধরেই আবারও নারায়ণগঞ্জ শহর ও বন্দরে উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে। তার বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম আরও ত্বরান্বিত হবে।”

বিবৃতিতে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি নির্বাচনে দিনরাত পরিশ্রম করা দলীয় নেতাকর্মী এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করায় সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102