শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল বিএনপির নিরঙ্কুশ জয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা মজিবুর রহমানের উদ্যোগে দোয়া  নারায়ণগঞ্জ-৫: আবুল কালামের ঐতিহাসিক জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে এড. আবুল কালামকে দুলাল হোসেনের অভিনন্দন না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়: আজহারুল ইসলাম মান্নানকে ফয়সালের অভিনন্দন  চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এড.আবুল কালামকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন ‘নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে’: নজরুল ইসলাম আজাদ রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম

না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়: আজহারুল ইসলাম মান্নানকে ফয়সালের অভিনন্দন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ 🪪

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

শুভেচ্ছা বার্তায় সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন। আজহারুল ইসলাম মান্নান ভাই কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জনপদের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। ধানের শীষের এই বিপুল বিজয় প্রমাণ করে, জনগণ উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল, এই বিজয় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের আপামর জনতার।”

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

বিবৃতিতে তিনি আজহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102