মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ নিরব ভোট বিপ্লব হবে, আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী : কুতুবপুরে গণসংযোগকালে মোহাম্মদ আলী 

ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ 🪪

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ধানের শীষের পক্ষে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণসংযোগ ও মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।

এদিন বিকেল সাড়ে ৩টায় নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিশাল এই গণসংযোগ শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকেই খানপুর এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহানগর বিএনপির আওতাধীন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ সমাবেশস্থলে উপস্থিত হন। সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের ভিড়ে পুরো এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে।

গণসংযোগে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের সাথে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ ফতেহ রেজা রিপন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন, আনোয়ার হোসেন আনু ও মনির খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লাসহ অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে অ্যাডভোকেট আবুল কালাম বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রচারণার শেষ দিনে এই বিশাল উপস্থিতি নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102