মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ নিরব ভোট বিপ্লব হবে, আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী : কুতুবপুরে গণসংযোগকালে মোহাম্মদ আলী 

শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ও মই প্রতীকের নেতা আবু নাঈম খান বিপ্লব বলেছেন, দেশের সংসদ বর্তমানে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে। সেখানে শ্রমজীবী মানুষের জন্য কোনো গণতান্ত্রিক আইন প্রণয়ন করা হয় না। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের না বলা কথাগুলো সংসদে নিয়ে যেতে চাই।

আজ ৮ ফেব্রুয়ারি ( সোমবার ) বিকেল ৫টায় নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, “আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে সবার আগে শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করব। নিশ্চিত করা হবে শিক্ষা ও চিকিৎসার অধিকার।” তিনি বর্তমান ব্যবস্থার সমালোচনা করে বলেন, রাষ্ট্র সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কারণ সংসদ ব্যবহার করছে ব্যবসায়ীরা। যারা কালো টাকার মালিক হয়ে মেহনতি মানুষকে শোষণ করছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে যায়, তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম।

এ সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, ১৫ নং ওয়ার্ড নেতা তাজুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড নেতা লিলু মিয়া, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিমা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102