নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারায়নগঞ্জ -৫ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে স্থানীয় কল্যান্দী মাঠে এই সভার আয়োজন করা হয়।
বন্দর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হাসান সজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দীন আহম্মেদ, মহানগর বিএনপি নেতা হুমায়ুন, বন্দর থানা বিএনপির আহ্বায়ক নূর মোঃ পনেছ, বন্দর থানা জাসাসের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন এবং বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন শিশির।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সজীব খন্দকার।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র নেতা শহিদ হোসেন মেম্বার, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল মিয়া, তমিজউদ্দিন, মুরাদ, রোস্তম আলী, ইসলাম, শাহীন, আক্তার, ওয়াজেদ আলী, তাওলাদ, আমির হোসেন ও আনন্দসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।