শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ ভালো করতে চাইলে আগে নিজেকে ভালো হতে হবে- মইনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ 🪪
নারায়ণগঞ্জের শহিদ তিতুমীর একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) সকালে একাডেমি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শফিউদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
​বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “একটি উন্নত ও আদর্শ দেশ গড়তে হলে আগে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করা অপরিহার্য।” তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
​শহিদ তিতুমীর একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পলাশ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ​ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,​এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান,এডভোকেট মনিরুজ্জামান শাহীন,​এডভোকেট রাসেল প্রধান প্রমুখ।
​আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102