বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

এনসিপির আল আমিনকে সমর্থন খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জ ৪ আসনে জামায়াত-এনসিপি জোট সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার রাতে খেলাফত মজলিসের কার্যালয়ে নেতাকর্মীদের সামনে এই সমর্থন দেয়া হয়। এসময় আল আমিনকে বিজয়ী করতে খেলাফত মজলিসের সর্বস্থরের নেতাকর্মী কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ ৪ আসনে খেলাফত মনোনীত প্রার্থী ইলিয়াস আহমেদ।

এনসিপির নেতাকর্মীরা জানান, খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহমেদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। একই সাথে তিনি এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে পূর্ন সমর্থন জানান। এর আগে জামায়াতে ইসলামীর মহানগর আমীর ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে পূর্ন সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেয়া থেকে বিরত থাকেন। ফলে নির্বাচনে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস সহ অপরাপর দলগুলোর সমর্থন নিয়েই মাঠে থাকবে এবং এনসিপির প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102