বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন ভোটের মাধ্যমেই ধানের শীষের বিজয় প্রমাণিত হবে’: ১১নং ওয়ার্ডে অ্যাড. আবুল কালাম মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ মার্কার সমর্থনে ফতুল্লায় হাজী শহীদুল্লাহর ব্যাপক গণসংযোগ নারায়ণগঞ্জ-৫: হিন্দু সম্প্রদায়ের সাথে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের উঠান বৈঠক ফতুল্লায় চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে নির্বাচনে জয়ের বিকল্প নেই: মুফতি কাসেমী আমি ভাগবাটোয়ারা করতে আসিনি, নারায়ণগঞ্জ শহর-বন্দরকে বদলাতে এসেছি: তারিকুল না’গঞ্জ ঘুরে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‘হৃদম প্লাজা গ্রে থান মালিক সমিতি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ 🪪

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯শে জানুয়ারি ২০২৬) বাদ যোহর শহরের হৃদম প্লাজায় অবস্থিত কমিউনিটি সেন্টারে ‘হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে জিয়াউর রহমান জিয়া বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর এই অভাব কখনো পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান গফুর রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ব্যবসায়ীরা বিপুল সংখ্যায় অংশ নেন। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102