বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী: আতাউর রহমানের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান।

আগামী ১৯ জানুয়ারি মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বাণীতে আতাউর রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর জনক। জাতির যেকোনো সংকট ও সংগ্রামে তিনি সবসময় ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর সততা, দেশপ্রেম ও একনিষ্ঠ কর্মতৎপরতা আজও আমাদের দেশপ্রেমের প্রেরণা জোগায়। এই শুভক্ষণে আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”

বার্তায় আতাউর রহমান মহান নেতার রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। তাঁর প্রবর্তিত আদর্শই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল শক্তি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় তাঁর আদর্শের কোনো বিকল্প নেই।”

শহীদ জিয়ার সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করে তিনি বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন এই মহানায়ক। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে কমিশন লাভের পর থেকে তিনি একজন দক্ষ সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেন। বিশেষ করে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তাঁর বীরত্ব ছিল অনন্য। ১৯৭১ সালে দেশমাতৃকার আহ্বানে সাড়া দিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং সম্মুখ সমরে অংশ নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে উন্নয়নের নতুন ধারার সূচনা করেন।

উল্লেখ্য, শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102