বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে ১৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ 🪪

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরীর বাবুরাইল এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, এবং ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ।

মাহফিলে আরও অংশ নেন মহানগর বিএনপি সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, বিশিষ্ট সমাজসেবক আহসান আল হোসেন ববি, সুজন মাহমুদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সম্রাট হোসেন আকাশ ও দর্পন প্রধান।

সংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মাহাবুব, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, বিএনপি নেতা মেহেদী হাসান ও আরমান হোসেন লিখনসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102