বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

নারায়ণগঞ্জ আদালতে ‘ছাত্রলীগ নেতাকে’ আটকের চেষ্টা, ছাত্রদল ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ 🪪

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, সজিব নামে এক যুবক একটি যৌতুক মামলায় হাজিরা দিতে নারায়ণগঞ্জ আদালতে আসেন। ওই যুবক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করার চেষ্টা করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। এসময় সেখানে উপস্থিত থাকা বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন এবং সজিবকে ছাড়িয়ে নিয়ে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রাজিব মণ্ডল জানান, সজিবের বিরুদ্ধে তার স্ত্রী সানু আক্তার শান্তা একটি যৌতুক মামলা করেছেন। ওই মামলায় হাজিরা দিয়ে সজিব এজলাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সানু আক্তার শান্তা ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানকে দিয়ে আদালতপাড়ায় একটি ‘মব’ সৃষ্টি করে সজিবকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

অ্যাডভোকেট রাজিব আরও দাবি করেন, “সজিবের সাথে সানু আক্তারের বিয়ের পর জানা যায় ওই নারীর আগে আরও চারটি বিয়ে হয়েছিল। এ নিয়ে বিরোধের জেরে তিনি সজিবের বিরুদ্ধে একাধিক মামলা করেন। আজ পরিকল্পিতভাবে তাকে ছাত্রলীগ আখ্যা দিয়ে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। পরে বিষয়টি পরিষ্কার হলে ছাত্রদল নেতা তার ভুল স্বীকার করেন।”

তবে ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহান ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “সজিব যে ছাত্রলীগ করত, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন। উল্টো তারা আমাকে হেনস্তা ও মারধরের চেষ্টা করেন। পরে আমার পরিচয় পেয়ে তারা শান্ত হন।”

এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় আদালতপাড়ায় উত্তেজনা বিরাজ করলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনজীবীরা সজিবকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102