বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় দেশনায়ক তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মো. আকতার হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

বার্তায় অ্যাডভোকেট আকতার হোসেন উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই প্রেক্ষাপটে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমেই তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

অভিনন্দন বার্তায় অ্যাডভোকেট আকতার হোসেন আরও বলেন, “তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি কোটি কোটি জাতীয়তাবাদী কর্মীর আস্থার প্রতীক এবং আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”

তিনি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের এই সন্ধিক্ষণে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102