বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর সর্বস্তরের হকারদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
কে.এম মিজানুর রহমান রনির সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান, যুবদল নেতা পারভেজ মল্লিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এছাড়াও বিএনপি নেতা নাজির আহমেদ, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউসার, মহানগর নেতা মো. সনেটসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হকার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন হীরা, মো. শুকুর, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ সালাম, মো. সুমন, মো. রিপন, মো. অপু, মো. হাকিম, মো. শহীদ, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ সামিউল ও মোহাম্মদ আলীসহ মহানগর হকার্স লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।