নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।
শুভেচ্ছা বিনিময়কালে এসোসিয়েশনের সভাপতি ডা. মজিবুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর ও সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে এডভোকেট আবুল কালামের সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ হবে একটি সন্ত্রাসমুক্ত, মাদকবিহীন এবং ‘গ্রীন এন্ড ক্লিন’ নগরী।”
এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ এডভোকেট আবুল কালামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নির্বাচনী লড়াইয়ে ঐক্যবদ্ধ সংহতি প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক কবির হোসেন, ট্রেজারার মনিরুজ্জামান, সদস্য আলিনুর শরীফ শামীম, বাদল ও তোফাজ্জলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।