বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর ও লাইসেন্সবিহীন রেস্তোরাঁয় নাসিকের অভিযান, ৭ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ 🪪

নারায়ণগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বৈধ লাইসেন্স না থাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের ব্যস্ততম চাষাঢ়া এলাকা ও হকার্স মার্কেটে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে চাষাঢ়ার সুগন্ধা প্লাস, বৈশাখী হোটেল এবং নাসিক হকার্স মার্কেটের বিভিন্ন খাবার দোকানে পরিবেশ পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযান শেষে নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রতিটি হোটেল ও রেস্তোরাঁকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করতে হবে। বর্তমানে শীতকাল চলায় শিশু ও সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, তাই এই সময়ে খাবারের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়া সামনে পবিত্র রমজান মাস আসছে, তাই আমরা আগেভাগেই মালিকদের স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার পরিবেশনের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, অভিযানে অনেক প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তবে আগামী সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং বৈধ লাইসেন্স সংগ্রহ না করলে সংশ্লিষ্ট হোটেল ও রেস্তোরাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডা. নাফিয়া ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন নাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনস্বার্থে নাসিকের এমন তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102