মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন। একই সাথে তিনি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনকে।

আজ এক শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

তিনি আরও বলেন, আজকের এই বিজয় দিবস কেবল আনন্দের নয়, বরং শপথ নেয়ার দিন। বর্তমানে দেশ ও গণতন্ত্র এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক—দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

দুলাল হোসেন তাঁর বার্তায় স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “শহীদের রক্তে কেনা এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তি সর্বদা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে। আসুন, ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।”

পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102