মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এড. আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ 🪪

বাঙালি জাতির অহংকার ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন বলেন, “দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা পেয়েছি। বিজয় দিবসের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে দিশেহারা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই সংগ্রামে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। আসুন, সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও দশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফতুল্লাবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102