মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

ক্ষমতাকে কেউ যেন ‘জমিদারি’ মনে না করে, স্বৈরতন্ত্র রোধেই ৩১ দফা: কমরেড সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ 🪪

ভভবিষ্যতে নির্বাচনে বিজয়ী হয়ে কোনো দল বা সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং ক্ষমতাকে কেউ যেন নিজের ‘জমিদারি’ বা যথেচ্ছ ব্যবহারের ‘লাইসেন্স’ মনে না করে, তা নিশ্চিত করতেই ৩১ দফা দাবি পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টি ‘জাতীয় নির্বাচন, গণভোট ও দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

কমরেড সাইফুল হক বলেন, ‘আমরা ৩১ দফা দিয়েছি এই কারণে যে, নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক, তারা যেন ফ্যাসিজম কায়েম করতে না পারে। ক্ষমতার অপব্যবহার রোধে নির্বাহী বিভাগের সঙ্গে আইন বিভাগ ও বিচার বিভাগের একটি যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রস্তাব করেছি আমরা।’

জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই সনদে সংস্কারের যে কথা বলা হয়েছে, তা বাস্তবায়ন জরুরি। কেউ যাতে ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি তাই করতে না পারে, সংবিধানে সেই সুযোগ রাখা যাবে না।’

এ সময় তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুবার ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি ভোট দেবেন আপনার পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য এবং আরেকটি “হ্যাঁ” ভোট দেবেন জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে।’

নারায়ণগঞ্জ-৫ আসনে ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা কমিটির সভাপতি কমরেড মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং কমরেড আবু হাসান টিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান, কমরেড মোনী সিংহ, নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, কমরেড রাশিদা বেগম, সৈয়দ আল মামুন, সাইফুল ইসলাম, সুমন হাওলাদার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102