মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ: জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ 🪪

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করার গুরুতর অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ জারি করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরাম ‘খাস কমিটি’র এক জরুরি বৈঠকে কাসেমীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক মাস যাবত মনির হোসাইন কাসেমীর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড দলের ভাবমূর্তি সন্দেহাতীতভাবে নষ্ট করেছে। তার এসব বিতর্কিত কর্মকাণ্ডে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এতে আরও বলা হয়, ইতিপূর্বে তাকে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কবাণী উপেক্ষা করে দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন বক্তব্য ও কার্যকলাপ অব্যাহত রেখেছেন, যা সরাসরি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

নোটিশে মনির হোসাইন কাসেমীর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। অতি দ্রুত সময়ের মধ্যে তাকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের একজন প্রভাবশালী যুগ্ম মহাসচিবকে শোকজ করার মধ্য দিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধ প্রকাশ্যে এল। দলের হাইকমান্ড যে শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থানে যাচ্ছে, এই নোটিশ তারই ইঙ্গিত বহন করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102