রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লায় তাঁর নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী, সাবেক সদস্য মাহমুদ হোসেন মেম্বার, বক্তাবলী ইউনিয়ন জাসাসের সভাপতি সলিম মেম্বার, সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আফজাল বয়াতী ও বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল হালিম, বিএনপি নেতা আশোক আলী, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমান, মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান ও মোহাম্মদ মোতালেবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।