শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৬৫ পুলিশের বিশাল অভিযান: স্ত্রী হত্যাকারী ও ডাকাতসহ গ্রেফতার ৪ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ফতুল্লায় ১৩ বছরের কিশোর লামিম ৩দিন ধরে নিখোঁজ নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বন্দরে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের: গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ পঞ্চবটিতে ঘুর্ণিঝড়ে বিশাল আকৃতি বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট: অল্পের জন্য রক্ষা পেল মানুষের জীবন  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’ নারায়ণগঞ্জ সহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু

আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ 🪪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে  ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’  শীর্ষক   সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে  আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ সংসদীয়  আসনের বিএনপির মনোনীত  প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান। উন্মুক্ত আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে  সংগঠনের সভাপতি বলেন, নরসিংদী ও মাধবদী থেকে ডাইংয়ের কেমিক্যালের বিষাক্ত পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদ নদী দূষণ করছে, এ অঞ্চলে শতাধিক সাইজিং মিল ও ইট ভাটার  কালো ধোঁয়া পরিবেশ নষ্ট হচ্ছে। যে সকল প্রতিষ্ঠান নদ, নদী এবং পরিবেশ দূষণ করে নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষের জীবনের ক্ষতি করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। প্রধান অতিথি আশ্বস্ত করেন আসন্ন  নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে  নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচক বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। সেমিনারে  বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা  ওমর ফারুক সহ শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102