বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষক দল বন্দর থানা শাখা এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
​শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুম’আ এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।
​তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার নেত্রী অসুস্থ ছিলেন না, তাঁকে ‘স্লো পয়জন’ (Slow Poison) দিয়ে এই অবস্থা করা হয়েছে। এতকিছু হলেও আমাদের নেত্রী দেশ ছেড়ে পালায়নি। আজকে সারা দেশ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। আমাদের নেত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।”
​বন্দর থানা কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান লিটন-এর সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন, বিশেষ অতিথি রাসেল, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রনি, এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর থানা কৃষক দলের সদস্য সচিব হাসিব হাসান শান্ত।
​এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, মিজানুর রহমান সুমন, মোজাম্মেল হক জনি। ​ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ১৯ নং ওয়ার্ড আহ্বায়ক সেলিম মাতবর, ২৩ নং ওয়ার্ড আহ্বায়ক ফজলুল হক, ২৪ নং ওয়ার্ড আহ্বায়ক মাসুম খান, ২৫ নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল কাদির স্বপন, আল মামুন, ২৬ নং ওয়ার্ড আহ্বায়ক ইয়াসিন মিয়া, ২৭ নং ওয়ার্ড সদস্য সচিব মো. আনিসুর রহমান, থানা সিনিয়র সহ-সভাপতি মো. ছমির শেখ, থানা নেতা মমিন উল্লাহ মমিন, ২৩ নং ওয়ার্ড সদস্য মজিবর, মো. হাসান সহ কৃষক দল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
​দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102