মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে মান্নানের দোয়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ 🪪

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ সমগ্র জাতির কাম্য।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন বাদ আছর সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে ১নং ওয়ার্ডের ক্যানেলপাড় বাতেনপাড়া এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম, আলেম-ওলামা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক মজিজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পুসহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

এর আগে, একই দিন বাদ জোহর ১০নং ওয়ার্ডের ঈব্রাহিম টেক্সটাইল মাঠে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন আজহারুল ইসলাম মান্নান।

পৃথক দুটি কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম গাজী ঈসমাইলের বাসভবনে যান। সেখানে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সর্বদা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এর আগে গাজী ঈসমাইলের পরিবারের সদস্যরা আজহারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102