বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা শেখ সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ শেখ সুমন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বন্দর ইউনিয়নের মিরকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত শেখ সুমন স্থানীয় রোস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৫৫ জন সদস্য জড়ো হন। পরবর্তীতে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অয়ন ওসমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে ঝটিকা মশাল মিছিল বের করেন।

মিছিলটি মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে পালিয়ে যায়। ওই ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার বন্দর থানায় দায়েরকৃত মামলায় (মামলা নং ১১(১১)২৫) গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102