মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শহরের চাঁনমারী এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি এবং শ্রমিক কমিটির যৌথ উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি মোঃ মনির হোসেন ও শ্রমিক কমিটির সভাপতি মোঃ হারুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাসুদ রানা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোঃ নরুল ইসলাম, কার্যককরী সভাপতি মোঃ শাহজাহান, সহ-সভাপতি নুর মোহাম্মদ ও মোঃ আবুল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন রিংকু, যুগ্ম সম্পাদক মোঃ আলী আজগর মীর, সহ-সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন। এছাড়া বিএনপি নেতা মোঃ হিরা সরদার, সাহাব উদ্দিন, শামীম হোসেন, মোঃ মাসুদ ও শ্রমিক নেতা মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ট্যাক্সি স্ট্যান্ড জামে মসজিদের ইমাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102