মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা তাঁতীদলের আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১ 🪪

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর নগরীর ইসদাইর বুড়ির দোকান এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মজিবুর রহমান বলেন, ‘আজ শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নন, আজ পুরো বাংলাদেশ অসুস্থ। আমরা যদি ওনাকে এভাবে হারিয়ে ফেলি, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বিজয়ী হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, তিনি যেন নির্যাতিত-নিপীড়িত মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।’

দোয়া মাহফিলে প্রধান বক্তা মশিউর রহমান রনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের নিকট অনুরোধ, পাঁচ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদের সময় মা, মাটি ও মানুষের নেত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে এবং দেশের উন্নয়নে ফিরিয়ে দেন।’

সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, ‘বেগম জিয়া শুধু জিয়া পরিবারের নন, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আমরা আশা করি, দেশের মানুষের দোয়ায় তিনি অচিরেই সুস্থ হয়ে উঠবেন।’

ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা হাসান ইমাম সম্রাটের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর, সাধারণ সম্পাদক সালমান রহমান রুবেল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে মহান রাব্বুল আলামিনের নিকট বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া তার সুস্থতা কামনায় বাসায় খতমে তালিম পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102