মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের দোয়া প্রার্থনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুলাল হোসেন এই আশাবাদ ব্যক্ত করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেত্রীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন।

বিবৃতিতে স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের আপোষহীন নেত্রী, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া আজ হাসপাতালের বেডে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতির স্বার্থেই তাঁকে আমাদের মাঝে সুস্থভাবে ফিরে পাওয়া অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “আমি পরম করুণাময় আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং সকল শারীরিক জটিলতা কাটিয়ে তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন। একইসাথে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করি।”


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102