মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান ২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জার্নালিস্ট ইউনিটির মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান সোনারগাঁয়ে সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ও জামপুর ইউনিয়ন ওলামাদলের কমিটি গঠন নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্যাপক আলোচনায় তরুণ সমাজসেবক রাকিব মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার মাতার ইন্তেকাল: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক

জাকির খানের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় না’গঞ্জ জেলা ও মহানগর প্রজন্ম দলের দোয়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব শহরের দেওভোগ এলাকায় এই আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দল।

ফতুল্লা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শত প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি অসীম ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছেন।’

এ সময় বক্তারা আরও বলেন, ‘আজ আমাদের মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ। মহান আল্লাহ তায়ালা একমাত্র শেফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন।’ এ সময় নেতৃবৃন্দ বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে সকলকে কায়মনোবাক্যে প্রার্থনা করার আহ্বান জানান। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও আলোচনা সভায় জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু, বিএনপি নেতা মো. আমান এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের আহ্বায়ক হাজী মনির হোসেন প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102