অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী. সুপার এইচ এম নাসির উদ্দিন, যিনি লোকমান (আঃ)-এর তাঁর সন্তানদের প্রতি উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বলেন- “তোমরা সালাত কায়েম করো। আল্লাহর রসূল সা. ধীরস্থিরভাবে নামাজ কায়েম করতে বলেছেন। এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন। নামাজ, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে।”
মুহাম্মদ আসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র শাখার শাখা প্রধান ‘ মাও. ইকবাল হোসাইন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় ৬০ জন শিক্ষার্থীকে সবক পাঠ করান আদর্শ স্কুল মসজিদের ইমাম ও খতিব ‘হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মনজুরুর রহমান।
আন্তর্জাতিক মানের ক্বারী খোবাইবুল হক তানঈম-এর সুললিত কন্ঠে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আদর্শ স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, আদর্শ স্কুলের শিক্ষক নুরুল ইসলাম।
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী মোসা. রিজওয়ানা ইসলাম-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সবক প্রদান অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- অত্র শাখার শাখা সহকারী হাফেজ মাওলানা কামরুল হাসান।