শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৬৫ পুলিশের বিশাল অভিযান: স্ত্রী হত্যাকারী ও ডাকাতসহ গ্রেফতার ৪ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ফতুল্লায় ১৩ বছরের কিশোর লামিম ৩দিন ধরে নিখোঁজ নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বন্দরে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের: গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ পঞ্চবটিতে ঘুর্ণিঝড়ে বিশাল আকৃতি বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট: অল্পের জন্য রক্ষা পেল মানুষের জীবন  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’ নারায়ণগঞ্জ সহ সারাদেশে সরকারি ফ্রিল্যান্সিং প্রকল্পের যাত্রা শুরু

বিদেশী পিস্তল ও গুলিসহ আড়াইহাজারে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৪ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ জানতে পারে যে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়ায় চকে বড় ধরনের অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফরহাদ হোসেন ইফতিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত ইফতির দেহ তল্লাশি করে “মেইড ইন ইউএসএ” লেখা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইফতি উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার সাত্তার মিয়ার ছেলে। ওসি খন্দকার নাসির উদ্দিন আরও জানান, ইফতির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে।

পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে এবং ইফতির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102