বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলায় বিএনপি নেতা শাহাদাত হোসেন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ 🪪

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম খান এই তথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিকদের ওপর হামলার মামলায় গ্রেফতার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এদিন দুপুরে আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেন (৬০) এবং সায়েদাবাদী শহীদকে (৫৫) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, শাহাদাত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই রাব্বির বাবা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সংবাদকর্মী হামলার শিকার হন। কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে তাদের প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মারধর করা হয় এবং ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।

আহত সংবাদকর্মীরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ খান, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন এবং আয়াজ হোসেন।

মামলার বাদী সাংবাদিক মো. আকাশ খান জানান, ফতুল্লার গিরিধারা এলাকায় এক নারীর জমি দখলের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন তাদের ওপর চড়াও হন। তিনি তাদের বাধা উপেক্ষা করে উপর্যুপরি চড়-থাপ্পড় মারতে থাকেন এবং একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102