বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ আবাসিক গভীর নলকূপের নিবন্ধন ও কর বাতিলের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে সাদিপুর ইউনিয়ন বিএনপি। এতে প্রায় ১২০ জন নেতা-কর্মী অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. আল মুজাহিদ মল্লিক। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন, সাইদুর রহমান সাদু, আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মো. রনি, মো. মফিজুল, যুবদল নেতা মো. মহসিন, আদনান শরীফ, মো. ইসহাক, নুর মোহাম্মদ, মো. শাহিন ও মো. জাকির হোসেন প্রমুখ।
মো. আল মুজাহিদ মল্লিক বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জাতির উন্নয়নের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনমানের পরিবর্তন ঘটবে। এজন্য আমরা ঘরে ঘরে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে কাজ করছি।”
তিনি আরও বলেন,“জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশ উন্নয়নের নতুন পথে অগ্রসর হবে।”
কর্মসূচি শেষে বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102