শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুলের নির্দেশে খানপুর হাসপাতালে সৌন্দর্যবর্ধনে শতাধিক ফুলের গাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ 🪪

জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সৌন্দর্যবর্ধনে আরও শতাধিক ফুলের গাছ রোপণ করেছেন। তার নিজস্ব কর্মীরা হাসপাতালের ফ্লোর ও রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালের সুপার ও অন্যান্য ডাক্তারদের সাথে হাসপাতালের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন শিশু কনসালটেন্ট ডা. আমির উল মুলক, মেডিকেল অফিসার ডা. পঙ্কজ কুমার নাহা, এনএসথেসিয়া কনসালটেন্ট ডা. কাছেদুর রহমান প্রমুখ।

এ প্রসঙ্গে প্রাইম ওয়াশিং প্লান্ট লিমিটেডের পরিচালক জহির আহমেদ সোহেল জানান, নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসহায় রোগীদের কথা বিবেচনা করে তার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল ১০ দিন আগে খানপুর হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তকরণ কিট বিতরণ করেছিলেন। তিনি আরও বলেন, খানপুর হাসপাতালের সৌন্দর্যবর্ধনে এর আগেও তারা আকর্ষণীয় ফুলের গাছ লাগিয়েছিলেন এবং আজ শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়েছে। অপরিচ্ছন্ন রাস্তা ও ড্রেনও তাদের কর্মীরা পরিষ্কার করছেন। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সজীব, নাফিজ, শ্রাবণ, শুভ, নিলয়, রকি সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102