বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন না’গঞ্জের ১৮ জন পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৯৮ 🪪

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন না’গঞ্জের ১৮ জন পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কর্মের স্বীকৃতিতে পুরস্কার পেলেন ১৮ জন পুলিশ কর্মকর্তা। জেলা পুলিশ ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে এ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) ।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাসিক ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- শ্রেষ্ঠ সার্কেল, শেখ বিল্লাল হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার খ- সার্কেল নারায়ণগঞ্জ) জি আর, সিআর ও সাজা পরোয়ানা মোট ৩৯১টি নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি-৭৭টি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার ১২২জন, ১৬ মামলায় ৩৪ জন আসামি ৬৪ কেজি ৪০০ গাজা, ৮০হাজার ৩৫৮পিচ ইয়াবা ট্যাবলেট, ১৪৩ বোতল ফেন্সিডিল, ২৩ লিটার দেশী মদ।

বিশেষ পুরস্কার পেলেন, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (খ জোন) ইন্সপেক্টর (নিঃ) আমিনুল ইসলাম। গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারসহ মামলার রহস্য উদঘাটনে সহায়তা এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে সক্রীয় অংশগ্রহণ।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী জোন হিসেবে, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ক জোন) ইন্সপেক্টর (নিঃ) আল-মামুন, ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ১ লাখ,২০ হাজার টাকা ৫৫ বোতল ফেন্সিডিল আনুমানিক মূল্য ২লাখ ২০ হাজার টাকা, ১২১ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ২৪ লাখ ২০হাজার টাকা, ডাকাতি হওয়া একটি টাটা কোম্পানির কার্গো ভ্যান ও একটি পিকআপ ভ্যান উদ্ধার।

জেলা গোয়েন্দা শাখার, শ্রেষ্ঠ ডিবি অফিসার ও ক্লু-লেস মামলার ডিটেকশনকারী হিসেবে এস আই (নিঃ) আশিক ইমরান, জেলা গোয়েন্দা শাখার এস আই (নিঃ) পলাশ কান্তি পেলেন ক্লু-লেস মামলার ডিটেকশনকারী হিসেবে,

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানার এস আই (নিঃ) সিরাজ মাতুব্বর, শ্রেষ্ঠ সার্জেন্ট ট্রাফিক অফিসার নারায়ণগঞ্জ টি এস আই, মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ এস আই রূপগঞ্জ থানা এসআই (নিঃ) সাইফুল আলম পাটোয়ারী, ক্লু-লেস মামলার ডিটেকশনকারী হিসেবে, বন্দর থানার এস আই মো. আল ইসলাম ক্লু-লেস মামলার ডিটেকশনকারী হিসেবে, রূপগঞ্জ থানার এসআই মোঃ ওমর ফারুক, অস্ত্র উদ্ধার এর জন্য বিশেষ পুরস্কার পেলেন রূপগঞ্জ থানার এস আই (নিঃ) মতিউর রহমান।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোপালদী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. ফজলুল হক খান (ইনচার্জ গোপালদী তদন্ত কেন্দ্র), ক্লু-লেস মামলার ডিটেকশনকারী হিসেবে, রূপগঞ্জ থানার এস আই (নিঃ) পরেশ বাগচী বিশেষ পুরস্কার হিসেবে সদর কোর্টের সাব-ইন্সপেক্টর (নিঃ) আতিকুর রহমান, বিশেষ পুরস্কার হিসেবে অপরাধ শাখার ইন্সপেক্টর (ক্রাইম) মো. তাইফুর রহমান মির্জা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102