শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী : বিএনপির নির্বাহীসদস্য মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই—আমরা সবাই সমানভাবে বাংলাদেশী নাগরিক। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বুধবার (১ অক্টোবর) কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন,“৫ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে যুগ যুগ ধরে বসবাস করছে। মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছে না—এটাই প্রমাণ করে আমরা সহাবস্থানে বিশ্বাসী।”

মান্নান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্ঘুমভাবে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102