সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন

সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই: গিয়াসউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ 🪪

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় দলের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, “যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কারো বিরুদ্ধে কথা বলবো না। আমরা একই পরিবারের লোক।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শম্ভুপুরা এলাহী নগর ঈদগাহ মাঠে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, “২০০৮ সালের মতো সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এখন একটি নির্বাচনী এলাকা হয়ে গেছে। এখন আমার দায়িত্ব দুটি এলাকার মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি করা এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দলে ভালো মানুষের কদর বৃদ্ধি করতে চাই। খারাপদেরকে বিতাড়িত করতে চাই। কোনো অবস্থায় খারাপ মানুষকে সম্মান দিতে চাই না।”

তিনি সোনারগাঁয়ের উন্নয়ন প্রসঙ্গে বলেন, “বিগত ১৬ বছর উন্নয়নে সোনারগাঁ অনেক পিছিয়ে পড়েছে। আমি সিদ্ধিরগঞ্জ থেকে এসেছি; আপনারা সেখানে গেলে দেখতে পারবেন উন্নয়ন করার মতো আর জায়গা নেই। এখন আমি সোনারগাঁকে উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে চাই। সকল ধরনের উন্নয়ন আমরা গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি এমপি হলেও করবো, না হলেও করবো।”

শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রইসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মন সরকার, মহানগর যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পনির, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লাসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102